• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ছিনতাইকারীর কবলে সেনা সদস্য


প্রকাশ:  ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫১ পি.এম.
শেয়ার করুন 0
ছিনতাইকারীর কবলে সেনা সদস্য

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের পারকি সৈকতে এলাকায় বেড়াতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক সেনা সদস্য।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সেনা সদস্য সুফিয়ান ও তার বন্ধুরা ছিনতাইকারী ইমনকে আটক করলেও তার সহযোগীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী সেনা সদস্য সুফিয়ান তার বন্ধুদের নিয়ে পারকি সৈকতে বেড়াতে গিয়েছিলেন বলে জানায় সেনাবাহিনী।

আনোয়ারা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, ইমন ও তার সহযোগী মো. মামুন,আলমগীর, রাশেদ, হেলাল. ওলি ও মহিউদ্দিন সৈনিক সুফিয়ান ও তার বন্ধুদের আটকে মারধর করে এবং আনুমানিক ২৯ হাজার টাকা ও ৩টি হেলমেট ছিনতাই করে। এ সময় সুফিয়ান ও তার বন্ধুরা ছিনতাইকারী ইমনকে আটক করলেও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে ইমনকে ধরে আর্মি ক্যাম্পে ফোন দিলে সেনাবাহিনীর টহল দল তাকে ক্যাম্পে নিয়ে আসে। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, আটককৃত ছিনতাইকারীর বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু