• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

‘দেশের ইতিহাসে ২০১৩ সালে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছিল’


প্রকাশ:  ৬ জুলাই ২০২৫, ০৮:০০ পি.এম.
শেয়ার করুন 0
প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। ছবি-সংগৃহীত
প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ইতিহাসে ২০১৩ সালে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছে শাহবাগে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বাংলাদেশের ইতিহাসে ২০১৩ সালে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছে শাহবাগে। তখন অনেক মানুষ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক একত্রিত হয়ে আইন পরিবর্তন করতে সরকারকে বাধ্য করেছিল। বিচার বিভাগকে রায় পরিবর্তন করতে বাধ্য করেছিল।

মব শব্দটা বাংলাদেশে অনেক আগে থেকেই আছে। ২০২৩ সালের আইন ও সালিশ কেন্দ্রের একটা রিপোর্টের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৩ সালে মবে বাংলাদেশে ৫১ জন মারা গেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্তও একই মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী, মবে ৩২ জন মারা গেছে।

তিনি স্পষ্ট করে বলেন, অতীতে এই ঘটনাগুলো যার দ্বারাই সংঘটিত হোক, সেটাকে অবশ্যই আমরা নিন্দা জানাই। মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু নিন্দা নয়, সরকারের অংশ হিসেবে আমরা দায়িত্বশীল ব্যক্তিদের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সক্রিয় রাখতে সবসময় চেষ্টা করে যাচ্ছি।

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব বলেন, শনিবার (৬ জুলাই) সারাদেশে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১ হাজার ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেউ কেউ হয়তো মনে করেন পুলিশ নিষ্ক্রিয় বা কাজ করছে না, যার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। কিন্তু পুলিশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক