• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ইরানে বিস্ফোরণে বিপ্লবী গার্ডের দুই সদস্য নিহত


প্রকাশ:  ৬ জুলাই ২০২৫, ০৮:১৯ পি.এম.
শেয়ার করুন 0
ইরানে বিপ্লবী গার্ডের দুই সদস্য নিহত
ইরানে বিপ্লবী গার্ডের দুই সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পশ্চিমাঞ্চলে বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। গত মাসে ইসরায়েলি বাহিনীর ছোড়া বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে আইআরজিসির ওই দুই সদস্য নিহত হয়েছেন বলে রোববার দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম বলেছে, ‘‘ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনকালীন ফেলে যাওয়া বিস্ফোরক অপসারণের সময় রোববার খোররামাবাদে বিপ্লবী গার্ড বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।’’

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার, বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য এবং শীর্ষ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। এদিকে, একই দিন ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশে ইসরায়েলি হামলায় আহত এক ইরানি সৈন্যের প্রাণহানি ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে।

ইরানের বিচার বিভাগ বলেছে, গত মাসে ইসরায়েলি হামলায় ইরানজুড়ে ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আর ইরানের সামরিক বাহিনীর পাল্টা হামলায় ইসরায়েলে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন।

এদিকে, যুদ্ধের পর শনিবার প্রথমবারের মতো জনসম্মুখে আসেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে তিনি অংশ নেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সূত্র: এএফপি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’