• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান


প্রকাশ:  ৭ জুলাই ২০২৫, ১০:১৯ এ.এম.
শেয়ার করুন 0
সামরিক অনুশীলনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে ইরানের বাহিনী। ছবিটি গত বছরের। সূত্র : সিএনএ
সামরিক অনুশীলনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে ইরানের বাহিনী। ছবিটি গত বছরের। সূত্র : সিএনএ

আন্তর্জাতিক ডেস্ক

মাত্র ১২ দিনের সংক্ষিপ্ত যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু তেহরান এটিকে টেকসই শান্তি নয়, বরং বড় সংঘাতের পূর্বাভাস ও কৌশলগত বিরতি হিসেবেই দেখছে।

ইসরায়েল এ যুদ্ধে ‘জয়’ দাবি করলেও ইরান নিজেদেরও বিজয়ী মনে করছে। তেহরানের দৃষ্টিতে এটি ছিল একটি ‘ইমপোজড ওয়ার’— চাপিয়ে দেওয়া যুদ্ধ, যার পেছনে যুক্তরাষ্ট্রের সক্রিয় সমর্থন ছিল। ইরান বিশ্বাস করে, অতীতের ইরান-ইরাক যুদ্ধের মতো, ধৈর্য ও সময়ের সঙ্গে সঙ্গে বিজয় তাদের হাতেই আসবে। সেই লক্ষ্যে তারা এখন নতুন করে নিজেদের সামরিক ও কূটনৈতিক প্রস্তুতি সাজাচ্ছে।

সামরিক শক্তির পুনর্গঠন
যুদ্ধের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বহু সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তবে পাল্টা হামলায় ইরান ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ফাঁকফোকর ধরিয়ে দেয়।

বর্তমানে ইরান স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মজুত বৃদ্ধি, ‘ফাতাহ’ ও ‘খাইবার শেকান’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করা, এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

তারা উপলব্ধি করছে, আধুনিক যুদ্ধে শুধু ড্রোন বা ক্ষেপণাস্ত্র যথেষ্ট নয়। তাই রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সু-৩৫ যুদ্ধবিমান কেনার পাশাপাশি চীনের জে-১০ ও পঞ্চম প্রজন্মের জে-২০ যুদ্ধবিমান কেনার বিষয়েও ভাবছে।

এ ছাড়া আকাশভিত্তিক নজরদারি ব্যবস্থার দুর্বলতা কাটাতে চীন ও রাশিয়ার প্রযুক্তি সংগ্রহ তাদের অন্যতম অগ্রাধিকার হয়ে উঠেছে।

কূটনৈতিক ও আইনি লড়াই
সামরিক প্রস্তুতির পাশাপাশি ইরান কূটনৈতিক ও আইনি যুদ্ধেও সক্রিয় হচ্ছে। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক আলোচনায় ফিরবে না। ইতোমধ্যে তারা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে এবং বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম গোপনে নিরাপদ স্থানে সরিয়ে রেখেছে—যা ভবিষ্যতে তাদের কৌশলগত চাপ প্রয়োগের অস্ত্র হতে পারে।

ইরান এখন যুদ্ধের ক্ষত সারানোর পাশাপাশি সামরিক, কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক প্রস্তুতি নিচ্ছে। তারা বিশ্বাস করে, সময়ের সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ বাড়বে, আর সেই সময়কে কাজে লাগিয়ে তেহরান নিজেদের শক্তি বাড়াবে।

তেহরানের ‘কৌশলগত ধৈর্য’ মানে শুধু অপেক্ষা নয়—এটি দীর্ঘমেয়াদি মনস্তাত্ত্বিক, সামরিক ও রাজনৈতিক লড়াইয়েরই অংশ। শেষ পর্যন্ত এই সময়-নির্ভর খেলায় বিজয়ী হবে কারা—তেহরান না তেলআবিব—তা-ই এখন দেখার বিষয়।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার