• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকার এফডিআর ফ্রিজ


প্রকাশ:  ৭ জুলাই ২০২৫, ০৫:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
সাবেক মহাপরিচালক (ডিজি) হামিদুল হক
সাবেক মহাপরিচালক (ডিজি) হামিদুল হক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) হামিদুল হকের চারটি এফডিআরের ৪০ কোটি টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। হামিদুলের নামে থাকা পূবালী ব্যাংকের চারটি হিসাবে ১০ কোটি টাকা করে এফডিআর ফ্রিজ করতে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক নওশাদ আলী।

সোমবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, হামিদুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্টরা এসব টাকা উত্তোলন, হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে ফ্রিজ করা প্রয়োজন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক