• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আনোয়ারুজ্জামানসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


প্রকাশ:  ৮ জুলাই ২০২৫, ০৫:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
আনোয়ারুজ্জামানসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আনোয়ারুজ্জামানসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানান। 

এদিন দুদকের উপপরিচালক মো. ইয়াছির আরাফাত এ আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, আইএফআইসি ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমান এবং আইএফআইসি ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল শাখার গ্রাহক সার্ভ কনট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কথিত ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলামসহ অন্যদের বিরুদ্ধে ঋণের নামে আইএফআইসি ব্যাংক পিএসসি, প্রিন্সিপাল শাখার অর্থ আত্মসাতের অভিযোগে মামলা তদন্তাধীন রয়েছে। এজাহারনামীয় ১৩ আসামি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এতে তদন্ত কার্যক্রম বিঘ্নিত হতে পারে।


এজন্য মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। 

 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা