• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

১৮-৩২ বছর বয়সীদের জন্য আলাদা ভোটিং বুথ: প্রেস সচিব

  জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ:  ৯ জুলাই ২০২৫, ১১:০২ পি.এম.
শেয়ার করুন 0
১৮-৩২ বছর বয়সীদের জন্য আলাদা ভোটিং বুথ: প্রেস সচিব

আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটিং বুথ রাখা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নির্বাচন বিষয়ে প্রস্তুতি বিষয়ক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

প্রেস সচিব বলেন, ১৮-৩২ বছর বয়সী ভোটারদের আলাদা তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি এই বয়সীদের জন্য থাকবে আলাদা ভোটিং বুথ।

ব্রিফিংয়ে রোজার আগেই নির্বাচন হতে পারে জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন প্রস্তুতি এবং সংস্কারের প্রয়োজনীয় সব কাজ শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে।

এ সময় নির্বাচনের নিরাপত্তা নিয়েও কথা বলেন প্রেস সচিব। তিনি বলেন, ১৬ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য মোতায়েন করা হবে। পুলিশের মনোবল বাড়াতে তাদের ইনটেনসিভ প্রশিক্ষণও দেয়া হবে।
 
প্রেস সচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েক মাস আইনশৃঙ্খলা বাহিনী আরও তৎপর হবে। 

এ সময় ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বিগত তিনটি নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তা বাদ দিয়ে অন্য কর্মকর্তাদের নিয়োগ করা হবে। এছাড়া নির্বাচনের সময় এক থানার পুলিশকে অন্য থানায় দায়িত্ব দিয়ে নির্বাচন পরিচালনারও পরিকল্পনা চলছে। এছাড়া প্রতিটি কেন্দ্রেই পুলিশ বডি ক্যামেরা ব্যবহার করবে।

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি কঠোর মনিটরিংয়েরও ব্যবস্থা করা হবে। ভোটের দিন ইন্টারনেটও সচল থাকবে বলে জানান তিনি। 

ভিওডি বাংলা/এম  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু