• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: আসিফ নজরুল


প্রকাশ:  ১২ জুলাই ২০২৫, ১০:২৩ এ.এম.
শেয়ার করুন 0
উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ঢাকা মেডিকেল কলেজের মিটফোর্ড হাসপাতালে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ইতোমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত শুরু করেছে।

শনিবার (১২ জুলাই) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে এবং ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২’ এর ধারা ১০-এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, সরকারের এই উদ্যোগের মাধ্যমে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’