• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ডিউকস বল নিয়ে বিতর্কে উত্তাল ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ


প্রকাশ:  ১২ জুলাই ২০২৫, ০৩:২৮ পি.এম.
শেয়ার করুন 0
ডিউক বল নিয়ে বিতর্কে দুই দল। ছবি : সংগৃহীত
ডিউক বল নিয়ে বিতর্কে দুই দল। ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
ভারত-ইংল্যান্ডের চলমান টেস্ট সিরিজে পারফরম্যান্সের পাশাপাশি সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে ডিউকস ব্র্যান্ডের বল। দুই দলের অধিনায়কসহ বেশ কয়েকজন খেলোয়াড় অভিযোগ করছেন, বল খুব দ্রুত নরম হয়ে যাচ্ছে এবং আকার হারাচ্ছে—যা ম্যাচের ভারসাম্য নষ্ট করছে।

শুক্রবার (১১ জুলাই) ভারতের অধিনায়ক শুভমান গিল মাঠে আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে বল নিয়ে সরাসরি তর্কে জড়ান। গিল বলেন, ‘বলের অবস্থা এতটাই খারাপ যে বোলারদের কাজ কঠিন হয়ে যাচ্ছে।’ ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও জানান, ‘এটা আমাদের জন্য নতুন নয়, কিন্তু আদর্শও নয়।’

বল দ্রুত আকার হারানোর ফলে প্রায় প্রতিটি ইনিংসে আম্পায়ারদের বল পরিবর্তন করতে হচ্ছে। ব্যাটারদের অভিযোগ—নরম হলে বল সুইং-বাউন্স হারাচ্ছে, আবার নতুন বল এলে আচরণ বদলে যাচ্ছে।

ডিউকস বল প্রস্তুতকারী দিলীপ জাগজোদিয়া বলেন, ‘বল তো পাথর নয়, ক্ষয় হবেই। তবে চাইলে ৬০-৭০ ওভারের মধ্যে নতুন বলের নিয়ম ভাবা যেতে পারে।’

বল বিতর্ক শুধু খেলোয়াড়দের নয়, দর্শকরাও এখন এই ইস্যুতে সোচ্চার। ক্রিকেট বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতি খেলার ধারাবাহিকতা ও নাটকীয়তায় বড় প্রভাব ফেলছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না