• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে ইতালি


প্রকাশ:  ১২ জুলাই ২০২৫, ০৩:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
ইতালি ক্রিকেট টিম
ইতালি ক্রিকেট টিম

ক্রীড়া প্রতিবেদক

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। আইসিসির মেগা টুর্নামেন্টটির ইতিহাসে প্রথমবার নিজেদের জায়গা নিশ্চিত করেছে ইউরোপীয় দেশ ইতালি। ইউরোপীয় অঞ্চলের লিগ পদ্ধতির বাছাইপর্বে দ্বিতীয় স্থানে থাকায় বিশ্বকাপের টিকিট পেয়েছে দেশটি।

শুক্রবার (১২ জুলাই) নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ইতালি ৭ উইকেটে ১৩৪ রান তুলেছিল ইতালি। জবাব দিতে নেমে ২২ বল এবং ৯ উইকেট হাতে রেখেই জয় পায় ডাচরা। 

এতে ইউরোপীয় অঞ্চলের লিগ পদ্ধতির বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস। আর ম্যাচ হারলেও রান রেটে এগিয়ে থাকায় প্রথমবার বিশ্বকাপের টিকিট পেয়েছে ইতালি।

ইউরোপ থেকে বাছাইয়ের চূড়ান্ত পর্বের মাধ্যমে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল দুটি দলের সামনে। যার জন্য পাঁচটি দল গত এক সপ্তাহ ধরে নেদারল্যান্ডসের মাটিতে এই প্রতিযোগিতায় অংশ নেয়। ইউরোপ থেকে নেদারল্যান্ডস ও ইতালির পাশাপাশি এই বাছাইয়ে লড়েছে স্কটল্যান্ড, জার্সি ও গার্নসি। 

ইউরোপীয় এই দুটি দেশের আগে বাছাইপর্ব খেলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠে কানাডা। তারা আমেরিকা অঞ্চল থেকে টিকিট পায়। এর বাইরে আরও ৫ দেশ বিশ্বকাপে উঠবে। আফ্রিকান অঞ্চলের বাছাই থেকে আসবে ২টি দল। 

সেপ্টেম্বর-অক্টোবরে জিম্বাবুয়েতে তাদের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এ ছাড়া অক্টোবরে ওমানে এশিয়া ও পূর্ব এশিয়া প্যাসিফিকের বাছাই থেকে আসবে বাকি ৩টি দল।

সবমিলিয়ে এখনও পর্যন্ত ১৫টি দল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। স্বাগতিক ভারত-শ্রীলঙ্কা বাদে বিশ্বকাপে ওঠা বাকি দলগুলো হচ্ছে– বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ইতালি ও কানাডা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না