• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বেঁচে যাওয়া টাকা ফেরত পাবেন ৪৯৭৮ হাজি


প্রকাশ:  ১৩ জুলাই ২০২৫, ০৪:৩২ পি.এম.
শেয়ার করুন 0
কথা বলছেন ধর্ম উপদেষ্টা  ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত
কথা বলছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরে হজে বাড়ি ভাড়া কমে যাওয়ায় বেঁচে যাওয়া অর্থ ফেরত পাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায় হজ করা হাজিরা। একজন হাজি কমপক্ষে ৫ হাজার ৩১৫ টাকা এবং সর্বোচ্চ ৫৩ হাজার ৬২৪ টাকা পর্যন্ত ফেরত পাবেন।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছেন ৫ হাজার হাজি। তাদের মধ্যে ৪ হাজার ৯৭৮ জনের কাছ থেকে বাড়ি ভাড়া বাবদ যে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছিল, সেটি ফেরত দেওয়া হবে।

এই বাবদ মোট ফেরত যাচ্ছে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা।

উপদেষ্টা আরও জানান, মক্কায় বাসা ভাড়ার খরচ কিছুটা কম হওয়ায় এই টাকা ফেরত দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আগামী হজ মৌসুমেও খরচ যৌক্তিকভাবে নির্ধারণের জন্য আগেভাগেই পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু