• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

একাদশ শ্রেণি ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ কোটা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৩ জুলাই ২০২৫, ০৪:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
একাদশ শ্রেণি ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ কোটা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার একাদশ শ্রেণিতে ভর্তির পালা। শিগগিরই একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। তবে এবার ভর্তিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ কোটা যুক্ত হতে পারে বলে জানা গেছে।

প্রতিবছর ভর্তির আগে নীতিমালা প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই নীতিমালা অনুযায়ী ভর্তি আবেদন, শিক্ষার্থী বাছাই, চূড়ান্ত ভর্তি, ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করে সব কার্যক্রম সম্পন্ন করা হয়।

রবিবার (১৩ জুলাই) নীতিমালা চূড়ান্ত করা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে চূড়ান্ত হতে পারে একাদশ ভর্তির নীতিমালা।

যেখানে গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা, আহত বা তার পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পেতে পারেন। তবে তাদের নির্দিষ্ট শতাংশ সুবিধা দেওয়া হবে নাকি পূর্ণ আসনে ভর্তির পর তাদের অতিরিক্ত সুবিধা দেওয়া হবে সেবিষয়ে এখনো আলোচনা চলছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নীতিমালা থেকে এবার ‘বীর মুক্তিযোদ্ধা কোটা’ বাতিল হতে পারে। সংশ্লিষ্টরা মনে করেন, স্বাধীনতাযুদ্ধের প্রায় ৫৫ বছর পরে এসে মুক্তিযোদ্ধার সন্তানেরা একাদশে ভর্তির পর্যায়ে নেই। তাই একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ‘বীর মুক্তিযোদ্ধা কোটা’ রাখার যৌক্তিকতা দেখছেন না তারা।

আন্ত শিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির সংবাদমাধ্যমকে বলেন, ‘২০২৫ সালের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায় বেশ কিছু বড় ধরনের পরিবর্তন আসছে। কোটাব্যবস্থা, মেধাক্রম অনুযায়ী অগ্রাধিকার, মাইগ্রেশন প্রক্রিয়া এবং বেসরকারি কলেজগুলোর সংকট বিবেচনায় খসড়া তৈরি করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিন পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু