• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালে চিকিৎসাধীন মাহাথির মোহাম্মদ


প্রকাশ:  ১৩ জুলাই ২০২৫, ০৫:৫১ পি.এম.
শেয়ার করুন 0
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ছবি-সংগৃীত
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ছবি-সংগৃীত

আন্তর্জাতিক ডেস্ক
শারীরিক অবসাদজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। রোববার (১৩ জুলাই) দেশটির সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে, দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নিজের ১০০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক পিকনিক অনুষ্ঠানে হঠাৎ অস্বস্তি বোধ করেন। পরে সেই অনুষ্ঠান থেকে আগেভাগেই চলে যান তিনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির নেতা হিসেবে মাহাথির মোহাম্মদ দুই দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। তার হৃদরোগে আক্রান্ত হওয়ার পুরোনো ইতিহাস রয়েছে। এছাড়া কয়েকবার বাইপাস সার্জারি করিয়েছেন তিনি।

গত কয়েক বছরে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির। সর্বশেষ গত বছরের অক্টোবরে শ্বাসযন্ত্রের সংক্রমণের জেরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার নিজেই গাড়ি চালিয়ে জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে গিয়েছিলেন মাহাথির মোহাম্মদ। একই স্থানে আগের দিন তার স্ত্রী হাসমাহ মোহাম্মদ আলির ৯৯তম জন্মদিনও উদযাপন করা হয়। তিনি সেখানে এক ঘণ্টা সাইকেল চালানোর পর ক্লান্তি বোধ করেন। গত বৃহস্পতিবার মাহাথিরের ১০০তম জন্মদিন ছিল।

২০০৩ সাল পর্যন্ত ২২ বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মাহাথির মোহাম্মদ। ২০১৮ সালে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধীদলীয় জোটের নেতৃত্বে ঐতিহাসিক জয় লাভ করে আবারও প্রধানমন্ত্রী হন তিনি। তবে দলীয় কোন্দলের কারণে তার সরকার দুই বছরেরও কম সময়ের মধ্যে ভেঙে যায়।

সূত্র: রয়টার্স।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার