• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

৮৩ রানের জয়ে, সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ


প্রকাশ:  ১৩ জুলাই ২০২৫, ১১:২৩ পি.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশ ক্রিকেট দল। সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট দল। সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক

দাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে স্বাগতিকদের ৮৩ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। ব্যাট হাতে অধিনায়ক লিটন দাসের ফিফটি ও বল হাতে রিশাদ হোসেনের ঘূর্ণি ছিল ম্যাচের মূল হাইলাইট।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ৭ রানে দুই ওপেনার ফিরে যান। কিন্তু সেখান থেকে হাল ধরেন অধিনায়ক লিটন দাস। তাওহীদ হৃদয়ের সঙ্গে বড় জুটি গড়েন তিনি। এরপর শামীম হোসেনের সঙ্গে আরও এক কার্যকরী জুটি গড়েন লিটন।

লিটনের ব্যাট থেকে আসে ৫০ বলে ৭৬ রানের ক্যাপ্টেনস ইনিংস, যেখানে ছিল ৫টি ছক্কা। শামীম হোসেন ২৭ বলে খেলেন ৪৮ রানের ঝড়ো ইনিংস। এই দুজনের দাপটে বাংলাদেশ ২০ ওভারে তুলে ফেলে ১৭৭ রান।

১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিস রান আউট হন শামীমের সরাসরি থ্রোতে। এরপর একে একে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান ব্যাটাররা। পাওয়ারপ্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে তারা।

রিশাদ হোসেন ছিলেন বাংলাদেশের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র। তিনি ৩.২ ওভারে মাত্র ১৮ রানে নেন ৩ উইকেট। শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন তুলে নেন ২টি করে উইকেট। ফলে ১৫.২ ওভারে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

বাংলাদেশ: ২০ ওভারে ১৭৭/৭ (লিটন ৭৬, শামীম ৪৮, হৃদয় ৩১; বিনুরা ৩/৩১)। শ্রীলঙ্কা: ১৫.২ ওভারে ৯৪ (নিশাঙ্কা ৩২, শানাকা ২০; রিশাদ ৩/১৮, শরিফুল ২/১২, সাইফুদ্দিন ২/২১) ফল: বাংলাদেশ ৮৩ রানে জয়ী

ভিওডি বাংলা/আরিফ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না