• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ভেটেরিনারি অনুষদীয় বৃত্তি পেলেন ৩৩ অস্বচ্ছল শিক্ষার্থী


প্রকাশ:  ১৪ জুলাই ২০২৫, ০৪:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
ভেটেরিনারি অনুষদীয় বৃত্তি পেলেন ৩৩ অস্বচ্ছল শিক্ষার্থী
ভেটেরিনারি অনুষদীয় বৃত্তি পেলেন ৩৩ অস্বচ্ছল শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষদটির জুলাই-ডিসেম্বর/২০২৪ সেমিস্টারের ৩৩জন শিক্ষার্থীকে এককালীন সাড়ে ৭ হাজার টাকা করে এই বৃত্তি দেয়া হয়েছে। 

সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদীয় মেডিসিন কনফারেন্স রুমে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

ভেটেরিনারি অনুষদের ডিন ও দরিদ্র শিক্ষার্থী বৃত্তি ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির শিক্ষক সমিতির সভাপতি ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি ফান্ড কমিটির সদস্য অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, উদ্যোগটি নিঃসন্দেহে মহৎ ও অত্যন্ত প্রশংসনীয়। আমার প্রত্যাশা থাকবে অন্যান্য অনুষদগুলোও ভেটেরিনারি অনুষদ থেকে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগটি অনুসরণ করবে। আমাদের ছাত্র বিষয়ক বিভাগও দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করে আসছে। তবে আমি মনে করি যেসব শিক্ষার্থী প্রতি সেমিস্টারের পরীক্ষায় প্রথম হয় তাদেরকেও সম্মানিত করার উদ্যোগ নেওয়া উচিত। এতে তারা তাদের মেধার স্বীকৃতি পাবে এবং পড়াশোনার প্রতি আরও আগ্রহ ও উৎসাহ অর্জন করবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, জুলাই-ডিসেম্বর/২০২৪ সেমিস্টারে ৩৩ জন শিক্ষার্থীকে এককালীন সাড়ে ৭ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে, এবং ডিনস অ্যাওয়ার্ড চালুর প্রক্রিয়াও চলমান রয়েছে। এই বৃত্তি প্রদানের প্রধান শর্ত হলো পরীক্ষায় কোনো বিষয়ে ফেল করা যাবে না এবং বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীই এই শর্ত যথাযথভাবে অনুসরণ করেছে এবং পড়াশোনাতে ভালো করছে।

তিনি আরও বলেন, আমাদের এই বৃত্তি প্রদানের মূল উদ্দেশ্য হলো যাতে কোনো শিক্ষার্থী কেবল অর্থসংকটের কারণে পড়াশোনায় পিছিয়ে না পড়ে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে