• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

দেশের সার্বভৌমত্বের ওপর হুমকী আসলে হাত ভেঙ্গে দেয়া হবে: আব্দুস সালাম


প্রকাশ:  ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

দেশের সার্বভৌমত্বের ওপর হুমকী আসলে হাত ভেঙ্গে দেয়া হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। ২৯ নভেম্বর বিকেলে (শুক্রবার) বিকেলে ইসলামপুর নবাব বাড়ী পুকুর পাড় এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায়  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  

আব্দুস সালামের বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক ইসকন প্রসঙ্গ। ভারতকে উদ্যেশ্য করে বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে সমতার এবং জনগনের সাথে, কোন সুনির্দিষ্ট দলের সাথে নয়। ভারত যদি বাংলাদেশের জনগনের সাথে সম্পর্ক রাখতে চায়, তাহলে এদেশের জনগনের সহযোগীতা পাবে। কিন্তু যদি হস্তক্ষেপের চেষ্টা হয়, তাহলে হাত ভেঙ্গে দেয়া হবে বলেও মন্তব্য করেন আব্দুস সালাম। এসময় এই বিএনপি নেতা বলেন, জুলাই আগস্টে শেখ হাসিনা গনহত্যা করে পালিয়ে গেছে। গনহত্যার দায়ে শেখ হাসিনাসহ সবার বিচার হতে হবে।

এ সময় স্বাদীনতা যুদ্ধ প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে আ স ম আব্দুর রবের ভুমিকা তুলে ধরেন এই মুক্তিযোদ্ধা।

আলোচনায় সভাপতিত্ব করেন, জেএসডি’র সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সাধারন সম্পাদক শহিউদ্দিন মাহমুদ স্বপনসহ অন্য নেতারা।   


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক