• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ইরাকে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন তেল স্থাপনা


প্রকাশ:  ১৫ জুলাই ২০২৫, ০৫:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
ইরাকে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন তেল স্থাপনা
ইরাকে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন তেল স্থাপনা

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেল ক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে হওয়া এই হামলায় মার্কিন কোম্পানি এইচকেএন এনার্জি তেলক্ষেত্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কুর্দিস্তানের দুহক প্রদেশের সারসাং তেল ক্ষেত্রে স্থানীয় সময় সকাল ৭টার দিকে ড্রোন হামলা হয়। বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। যদিও এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এইচকেএন এনার্জির বিবৃতিতে জানানো হয়, “নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সারসাং তেল ক্ষেত্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমাদের জরুরি পরিষেবা দলের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।”

এই ঘটনার আগের দিন, সোমবার, কুর্দিস্তানের আরবিল প্রদেশের একটি বিমানবন্দরে ড্রোন হামলা হয়। সেখানে মার্কিন সৈন্যরা অবস্থান করছেন। একইসঙ্গে খুরমালা তেলক্ষেত্রেও দুটি ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলায় খুরমালায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

কুর্দিস্তান আঞ্চলিক সরকার সারসাং তেল ক্ষেত্রে হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছে। সরকারের ভাষ্যমতে, অঞ্চলটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে কুর্দিস্তান অঞ্চলে ড্রোন ও রকেট হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার পেছনে সাধারণত ইরান-সমর্থিত মার্কিনবিরোধী গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা থাকে বলে ধারণা করা হয়।

বর্তমানে ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সৈন্য রয়েছে। তারা আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’