• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি’ পেল ১৯ শিক্ষার্থী


প্রকাশ:  ১৬ জুলাই ২০২৫, ০১:২১ পি.এম.
শেয়ার করুন 0
শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছেন উপাচার্য জাহাঙ্গীর আলম
শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছেন উপাচার্য জাহাঙ্গীর আলম

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭–১৮ শিক্ষাবর্ষের বিভাগসেরা ১৯ শিক্ষার্থীকে ‘ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর সংলগ্ন কনফারেন্স রুমে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকার চেক ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন,"এই বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি একটি অনুপ্রেরণা। যারা কঠোর পরিশ্রম করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, তাদের স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব।"
তিনি আরও বলেন, মেয়েদের ফলাফলে এগিয়ে থাকা ভবিষ্যতের সমাজ উন্নয়নের ইতিবাচক বার্তা দেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। সঞ্চালনায় ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ-এর অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা (বিভাগ ও বৃত্তি অনুযায়ী):

* কলা অনুষদ – ‘প্রমীলা বৃত্তি’
আজমিরা আক্তার (বাংলা), নাদিয়া আফরিন নিগার (ইংরেজি), অনামিকা চন্দ কেয়া (সঙ্গীত), মো. স্যাকলাইন আরাফাত (থিয়েটার), মুফিদা হাসান মিথিলা (ফিল্ম ও মিডিয়া)

* বিজ্ঞান ও প্রকৌশল – ‘কাজী সব্যসাচী বৃত্তি’
মো. রাফিউল ইসলাম (CSE), আল্পনা আক্তার কলি (EEE), তামান্না তাবাসুম কবীর (ESE)

* সামাজিক বিজ্ঞান – ‘কাজী অনিরুদ্ধ বৃত্তি’
অনন্যা দেব রায় (অর্থনীতি), মো. মুস্তাফিজুর রহমান (লোকপ্রশাসন), নাইয়ার সুলতানা বিপা (ফোকলোর), আফরোজা নাজনীন ইভা (নৃবিজ্ঞান), সুপ্রিয়া আচার্য্য (পপুলেশন সায়েন্স), নিশাত আনজুম (স্থানীয় সরকার)

* ব্যবসায় প্রশাসন – ‘বুলবুল বৃত্তি’
রুকাইয়া জান্নাত শ্রাবনী (হিসাববিজ্ঞান), মোছা. স্বপ্না আক্তার (ফিন্যান্স), কাকলী আক্তার (HRM)

* চারুকলা – ‘উমা কাজী বৃত্তি’
মাহিমা তানজুম (চারুকলা)

* আইন অনুষদ – ‘কল্যাণী কাজী বৃত্তি’
মোছা. ফারজানা ফেরদৌসী (আইন ও বিচার)

এই বৃত্তিগুলো কবি নজরুলের পারিবারিক সদস্যদের নামে প্রবর্তিত, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতি, মানবতা ও শিক্ষায় কৃতিত্ব অর্জনের প্রতি আগ্রহ বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকগণ।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে