• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মস্কোতে হামলা না করার পরামর্শ ট্রাম্পের


প্রকাশ:  ১৬ জুলাই ২০২৫, ০৪:১৬ পি.এম.
শেয়ার করুন 0
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির জেলেনস্কি ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির জেলেনস্কি ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যদি রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা চালানোর পরিকল্পনা করে থাকেন তাহলে সে সিদ্ধান্ত বাতিল করা উচিত, এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস সূত্রে জানা গেছে, সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প গোপনে জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে উস্কানি দিয়েছেন। তবে প্রকাশ্যে তিনি এ ধরনের হামলার বিরুদ্ধে মত দিয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) হোয়াইট হাউসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে দূরপাল্লার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়েছে, তা কি মস্কোতে হামলার জন্য ব্যবহার করা যেতে পারে?

এর জবাবে ট্রাম্প বলেন, “না, এটা উচিত হবে না। মস্কোতে হামলা চালানো কখনও তার জন্য উচিত হবে না।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে রাশিয়ার প্রতি কঠোর অবস্থান ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সেদিন এক বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। যদি এই ৫০ দিনের আল্টিমেটাম ব্যর্থ হয়, তাহলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারিসহ চরম অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়টের চালান যাচ্ছে ইউক্রেনে, তাছাড়া রাশিয়াকে কয়েক দিন আগে আল্টিমেটামও দিয়েছেন ট্রাম্প। গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন— এ যুদ্ধে তিনি ইউক্রেনের পক্ষ অবলম্বন করছেন কি না।

“আর আমি কারো পক্ষে নেই। আমি শুধু চাই, হত্যা বন্ধ হোক।”

সূত্র : রয়টার্স


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’