• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

অলআউট হয়েও ফাইনালে যাচ্ছে রংপুর


প্রকাশ:  ১৮ জুলাই ২০২৫, ১১:৪৫ এ.এম.
শেয়ার করুন 0
ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি রংপুর। ছবি: সংগৃহীত
ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি রংপুর। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
গ্লোবাল সুপার লিগে গতবার প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। পাঁচটি দল নিয়ে আয়োজিত এবারের আসরেও সেই ফর্ম ধরে রাখে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি। গ্রুপপর্বের চার ম্যাচের মধ্যে প্রথম তিনটি জিতেই নিশ্চিত করে ফাইনাল।

সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল রংপুর রাইডার্সের জন্য শুধুই নিয়মরক্ষার। তবুও সুযোগ ছিল নিজেদের ঝালাই করে নেওয়ার। তবে ফাইনালের আগে ব্যাটিংটা মোটেও ভালো হলো না রংপুরের। ৭৯ রানেই গুটিয়ে গেল নুরুল হাসান সোহানের দল। যদিও ম্যাচটি হারতে হয়নি রংপুরকে। প্রথম ইনিংসের পর বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচ।

গায়ানায় গতকাল বৃহস্পতিবারের এই ম্যাচে কয়েক দফায় বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। প্রথমে ইনিংসপ্রতি ম্যাচ নেমে আসে ১৭ ওভারে, পরে ১৪ ওভারে। যেখানে এক বল বাকি থাকতেই ৭৯ রানে গুটিয়ে যায় রংপুর। 

বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটির হয়ে দুই অঙ্কের রান স্পর্শ করেন কেবল সাইফ হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন। সাইফ ২২ বলে ১ চার ও ২ ছক্কায় ২৫ ও মাহিদুল ২০ বলে একটি করে চার ও ছক্কায় করেন সমান ২৫ রান করেন।

ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন ছিল এই ম্যাচের উইকেট। টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ও মুখোমুখি হওয়া প্রথম বলে শূন্য রানে আউট হন সৌম্য সরকার। আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ৫ রান করতে খেলেন ১২ বল। তৃতীয় উইকেটে ৩০ বলে ৪১ রানের জুটি গড়েন সাইফ ও মাহিদুল। পরে আর কোনো জুটির রান দুই অঙ্ক স্পর্শ করেনি। পরে আর কেউই সফল না হলে ৭৯ রানে থামে রংপুর। 

প্রথম ইনিংসের পর বৃষ্টির কারণে আর নামতে পারেনি সেন্ট্রাল ডিসট্রিক্টস। আগামী শনিবার সকালে ফাইনাল ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না