• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ফারজানা ইসলামের নতুন বই ‘সময়রেখায় জুলাই অভ্যুত্থান’


প্রকাশ:  ২০ জুলাই ২০২৫, ০৬:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
বইয়ের প্রচ্ছদ ও লেখক। ছবি : সংগৃহীত
বইয়ের প্রচ্ছদ ও লেখক। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্ট আন্দোলনের প্রতিদিনের ঘটনাপ্রবাহ ও রাজনৈতিক উত্তাপকে সময়ের ধারাবাহিকতায় তুলে ধরতে প্রকাশিত হচ্ছে নতুন বই –সময়রেখায় জুলাই অভ্যুত্থান। বইটির লিখেছেন গবেষক ও লেখক ফারজানা ইসলাম।

সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘দশমিক’ থেকে বইটি প্রকাশিত হচ্ছে। প্রকাশক সূত্রে জানা গেছে, বইটির মুদ্রণ কাজ বর্তমানে চলমান এবং অচিরেই আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হবে।

লেখক ফারজনা ইসলাম বলেন, জুলাই-আগস্ট আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। সেই সময়কার প্রতিদিনের ঘটনাগুলো ডকুমেন্ট করার প্রয়োজন ছিল। সময়ের সঙ্গে সঙ্গে কিছু তথ্য হারিয়ে যেতে বসেছিল, আমি চেষ্টা করেছি একটি নির্ভরযোগ্য সময়রেখা গড়ে তুলতে। বইটি মূলত ইতিহাসের প্রতি দায়বদ্ধতা থেকে লেখা।

বইটিতে ২০২৪ সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলনের প্রতিটি উল্লেখযোগ্য দিন, শহীদদের পরিচয়, দৈনন্দিন ঘটনাবলি, জনতার প্রতিক্রিয়া এবং সরকারের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

প্রকাশনা প্রতিষ্ঠান ‘দশমিক’ বলছে, বইটি শুধু রাজনৈতিক ইতিহাস পাঠকদের জন্য নয়, বরং গণআন্দোলনের কার্যকারিতা ও জনচেতনার রূপায়ণে আগ্রহী সব পাঠকের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত
গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে ফিরলেন কথাসাহিত্যিক আফসানা বেগম
ছবি : ভিওডি বাংলা
যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী