• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

জায়গা দখল নিয়ে গোপালগঞ্জে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


প্রকাশ:  ৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহিত
সংগৃহিত

গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন পরিষদের জায়গা দখল করাকে কেন্দ্র করে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে এই সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে মহারাজপুর ইউনিয়ন পরিষদের জায়গা দখল নিয়ে মহারাজপুর ও মোচনা ইউনিয়নের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে এখন পর্যন্ত অর্ধশতাধিক আহত হবার খবর পাওয়া গেছে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুকসুদপুর হাসপাতাল, মাদারীপুরের রাজৈর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের