• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

নেত্রকোণায় ভাবীকে হত্যার ঘটনায় চাচাত দেবরের মৃত্যুদন্ড

  নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৫, ০৭:০৯ পি.এম.
শেয়ার করুন 0
নেত্রকোণায় ভাবীকে হত্যার ঘটনায় চাচাত দেবরের মৃত্যুদন্ড

ভাবীকে হত্যার ঘটনায় চাচাত দেবরের মৃত্যুদন্ড নেত্রকোণার পূর্বধলায় গলা কেটে ভাবীকে হত্যার ঘটনায় চাচাত দেবরের মৃত্যুদন্ডের রায় দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। একই রায়ে মৃত্যুদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

দন্ডিত মোঃ রাসেল মিয়া পূর্বধলা পশ্চিমপাড়া  গ্রামের মোঃ আলাল উদ্দিনের ছেলে। নিহত ভাবী একই গ্রামের পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবির ল্যান্স নায়েক মোঃ আজিজুল ইসলামের স্ত্রী লিপি আক্তার।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে আসামী রাসেল মিয়ার উপস্থিতিতে জেলা দায়রা জজ মোঃ হাফিজুর রহমান এই রায় দেন বলে জানিয়েছেন, আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ আবুল হাসেম।

মামলার বিবরণে পিপি আবুল হাসেম জানান, লিপি আক্তারের স্বামী চাকুরি করায় বাড়িতে থাকতেন না। এই সুযোগে লিপি আক্তারকে তার চাচাত দেবর রাসেল মিয়া প্রেমসহ কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন। এতে লিপি আক্তার সায় না দেয়ায় রাসেল মিয়া ক্ষিপ্ত হয়ে ২০২০ সালে ৩ অক্টোবর রাত আড়াইটার দিকে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এন্টিকাটার দিয়ে গলার শ্বাসনালী কেটে লিপি আক্তারকে হত্যা করেন।

পরে থানায় লিপি আক্তারের বড় বোন ফেরদৌসী বেগম থানায় হত্যা মামলা দায়ের করেন।

পিপি আরো জানান, মামলায় ১৫ জনের সাক্ষ্য দেয়ার পাশাপাশি আসামী রাসেল মিয়াও হত্যার দায় স্বীকারোক্তি দেন। বিচারক রাসেল মিয়াকে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন বলে জানান পিপি। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রবাসীদের নিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে চাঁদাবাজি-মারধরের মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার