ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
"সবাই মিলে লড়বো, মাদকমুক্ত দেশ গড়বো"এই স্লোগানে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে দশটায় শাহ্বাজার মাদক প্রতিরোধ কমিটির আয়োজনে এলাকার শিক্ষার্থী ও সুধী সমাজের অংশগ্রহণে শাহবাজারে এ র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাহাফুজার রহমান মাহাফুজের সঞ্চালনায়,র্যালি ও মানববন্ধনে বক্তব্য রাখেন,শাহবাজার মাদকবিরোধী কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান খন্দকার, সদস্য সচিব আশরাফুল হক ক্লে,মাওলানা মইনুদ্দিন মিয়া সেলিম, শাহবাজার বাজার উচ্চ বিদ্যালয় শিক্ষিকা হাসিনা বেগম,শাহবাজার বাজার আবুল হোসন সিনিয়ার ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মিজানুর রহমান,শিক্ষার্থী,বাইজিদ আলম, মরিয়ম আক্তার জিসা মনিসহ আর অনেকে। এ সময় মাদক প্রতিরোধে শপথ বাক্য পাঠ করানো হয়েছে।
বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের মাদার থেকে দূরে সরে আসার আহ্বান জানান। এর অন্যথায় মাদকের বিরুদ্ধে হিরো টলারেন্স ঘোষণা করেন।
ভিওডি বাংলা/জাহাঙ্গীর আলম/জা









মন্তব্য