• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে চাই: সিইসি


প্রকাশ:  ২৫ জুলাই ২০২৫, ০২:১৯ পি.এম.
শেয়ার করুন 0
বক্তব্য রাখছেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। ছবি : সংগৃহীত

যশোর প্রতিনিধি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জীবনের শেষ প্রান্তে এসে আমার আর কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই। বরং দেশের জন্য একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে চাই।

শুক্রবার (২৫ জুলাই) যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনায় যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি এই মসজিদে জুমা আদায় করেন।

সিইসি বলেন, –আমি দীর্ঘ সরকারি চাকরি জীবনে অনেক দায়িত্ব পালন করেছি, অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু এখন যে গুরুদায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে, তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। এ জন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া প্রয়োজন।

এ সময় তিনি ঢাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়ার আহ্বান জানান এবং মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করে শোক প্রকাশ করেন।

সিইসির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, স্থানীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাধারণ মুসল্লিরা।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস
ছবি: ভিওডি বাংলা
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক