• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা ভেঙে পড়েছে: জিল্লুর রহমান

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৫, ১০:৫৪ এ.এম.
শেয়ার করুন 0
সাংবাদিক জিল্লুর রহমান। ছবি : সংগৃহীত
সাংবাদিক জিল্লুর রহমান। ছবি : সংগৃহীত

নানা ব্যর্থতা ও বিভ্রান্তিকর আচরণের কারণে অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের গণ-অভ্যুত্থান এক যুগান্তকারী অধ্যায় ছিল। শেখ হাসিনার দীর্ঘ একদলীয় শাসনের পতন এবং অন্তর্বর্তী সরকারের আগমনে মানুষ নতুন দিনের আশায় বুক বেঁধেছিল। বিশেষ করে ‘নতুন বাংলাদেশ’, ‘বৈষম্যবিরোধী চেতনা’ এবং ‘সংস্কার’— এসব ধারণা তরুণদের মনে রোমাঞ্চ সৃষ্টি করেছিল।

কিন্তু অভ্যুত্থানের এক বছর পর সেই আশা এখন হতাশায় পরিণত হয়েছে বলে মনে করছেন তিনি। তার ভাষায়, সাম্প্রতিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থীদের প্রাণহানি, উপদেষ্টাদের অবরুদ্ধ হওয়া, সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে সংঘর্ষ—সবকিছুই দেশে আইন-শৃঙ্খলার চরম অবনতির ইঙ্গিত দেয়।

তিনি বলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ শুরু করেছে, কিন্তু এসব সংলাপে নেতৃবৃন্দ স্পষ্ট হতাশা ব্যক্ত করেছেন। কেউ কেউ সরাসরি প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। কেউ বলেছেন, সরকারের অভিজ্ঞতার অভাব আছে, কেউ আবার সরকারের কর্মকাণ্ডকে ‘ইগো-চালিত’ বলেও অভিহিত করেছেন।

জিল্লুর রহমান আরও বলেন, প্রধান উপদেষ্টা নিজেও স্বীকার করেছেন প্রশাসনের দুর্বলতা, গোয়েন্দা ব্যর্থতা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা। কিন্তু এসব স্বীকারোক্তি সমাধানের পথে নিয়ে না গিয়ে বরং জনগণের মধ্যে ধারণা তৈরি করছে—এই সরকার দায়িত্ব নেওয়ার বদলে দায় এড়ানোর চেষ্টা করছে।

তার মতে, এই সরকারের যে অঙ্গীকার ছিল—জনআস্থা ফিরিয়ে আনা ও রূপান্তরমূলক রাজনীতির সূচনা করা, বাস্তবে দেখা যাচ্ছে সরকারে থেকেও যেন সরকার নেই।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’