• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৫, ০৭:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম খান পান্না আজ সোমবার (২৮ জুলাই) জানান, পূর্বঘোষণা অনুযায়ী আগামীকাল বিকেল ৪টায় সিনেট ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।

এর আগে গত ২০ জুলাই ডাকসু নির্বাচন নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিনেট ভবনে। সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন ছাত্র সংগঠন, টিএসসি-কেন্দ্রিক সংগঠনসমূহ, বাস রুটের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট অংশীজনরা।

আলোচনা শেষে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, –তফসিল ঘোষণার অফিসিয়াল তারিখ ২৯ জুলাই নির্ধারিত হয়েছে। আমরা এই সিদ্ধান্ত থেকে একচুলও পেছাব না।– তিনি আরও জানান, –তফসিল ঘোষণার পর নির্বাচন সম্পন্ন করতে ৪০ থেকে ৪৫ দিনের সময় প্রয়োজন হবে এবং এ সময়সীমার বাইরে যাওয়া হবে না। প্রতিটি ধাপ নিয়মমাফিক ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের মার্চে। দীর্ঘ বিরতির পর আবারও ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি নানা আলোচনা-সমালোচনারও জন্ম দিয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে