• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্রশিবিরের অভিযোগ


প্রকাশ:  ৫ নভেম্বর ২০২৪, ০২:১২ পি.এম.
শেয়ার করুন 0
অভিযোগকারী শিবিরকর্মীদের ছবি
অভিযোগকারী শিবিরকর্মীদের ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির যারা বিভিন্ন সময়ে গুম হয়েছে, এবং পরবর্তীতে গুলি করে পঙ্গু করা হয়েছে, তেমন কয়েকটি ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে ছাত্রশিবিরের সাবেক চার কর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে উপস্থিত হয়ে এ অভিযোগ দায়ের করেন।

তাদের পক্ষে আইনজীবী ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান ও অ্যাডভোকেট আমানুল্লাহ আল জিহাদী (আদীব)। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেন।

ভুক্তভোগীদের আইনজীবী অ্যাডভোকেট আমানুল্লাহ আল জিহাদী (আদীব) জানান, ছাত্রশিবিরের যাদেরকে বিভিন্ন সময়ে গুম করার কয়েকদিন পর গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছিল এমন কয়েকজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে এসেছেন।

অভিযোগকারীরা হলেন- জয়পুরহাট জেলার ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুজর গিফারি, জয়পুরহাটের সাবেক জেলা সেক্রেটারি ওমর আলি, যশোর জেলা পশ্চিম শাখার চৌগাছা থানার সাবেক সেক্রেটারি ইস্রারিফ এবং যশোর জেলা পশ্চিমের সাবেক সাহিত্য সম্পাদক রুহুল আমিন।

ভিওডিবাংলা ডেস্ক


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এস কে সুরের তিন বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
নুসরাত হত্যা আজ মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি
জাল নোট তৈরির সরঞ্জাম
জাল নোট চক্রের মূল হোতা নারীসহ গ্রেপ্তার