• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ৩০ জুলাই ২০২৫, ১০:৪৫ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘােতর পর এবার কুড়িল দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুনামি। এই অবস্থায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি।

সংবাদমাধ্যমটি বলছে, প্রশান্ত মহাসাগরে বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে সুনামি আঘাত হেনেছে। এর জেরে উপকূলীয় সেভেরো-কুরিলস্ক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্পের কিছুক্ষণ পর প্রথম সুনামি ঢেউ সেভেরো-কুরিলস্ক উপকূলে পৌঁছায়। প্রায় ২৫০০ জন জনসংখ্যার এই শহরের বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গভর্নর লিমারেঙ্কো বলছেন, “বাসিন্দারা এখন নিরাপদে উঁচু স্থানে রয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত সুনামির আশঙ্কা পুরোপুরি কেটে যায়, তারা সেখানে থাকবেন”। জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তাদের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, সুনামির পানি উপকূলীয় এলাকায় প্রবেশ করছে এবং সাইরেন বাজার সঙ্গে সঙ্গে বাসিন্দারা উঁচু জায়গার দিকে ছুটছেন।

রাশিয়ার ভূ-ভৌগলিক পরিষেবা ড্রোনে ধারণ করা প্লাবিত উপকূলীয় এলাকার ভিডিও প্রকাশ করেছে। ইউজনো-সাখালিনস্ক ভূকম্পন কেন্দ্রের প্রধান এলেনা সেমেনোভা জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্পের পর কুড়িল দ্বীপপুঞ্জজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’