• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ছলচাতুরি করে লাভ নাই, নির্বাচন কবে জাতিকে স্পষ্ট করুন: মির্জা আব্বাস


প্রকাশ:  ৫ নভেম্বর ২০২৪, ০৩:৫০ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি'র স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস
বিএনপি'র স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো রকম ছলচাতুরি করার প্রয়োজন নাই, সুস্পষ্ট করে জানান নির্বাচন কবে দিতে চান? এটাই জাতি জানতে চায়। আজ মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহম্মেদের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএনপিসহ রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে- সরকারের এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আমরা যদি বলি আপনারা নির্বাচনের কথা না বলে ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছেন। কোনো রকম ছলচাতুরি করার প্রয়োজন নাই, জাতিকে সুস্পষ্ট করে জানান, কবে নির্বাচন দিতে চান। জাতি জানতে চায়, জাতিকে একটি অনিশ্চয়তার মধ্যে রেখে দিবেন, আর জাতি বসে বসে তামাশা দেখবে- এটা ভাবার কোনো কারণ নেই।

ড. ইউনূসের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, দেশের পরিস্থিতি ঘোলাটে। পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। আমার বিশ্বাস এই সরকার পরিস্থিতি উন্নয়ন করবে। আমরাও বিশ্বাস করতে চাই আপনারা এমন কিছু করবেন না যাতে জাতি আস্থা হারায়। সরকার সংস্কারের কথা বললেও এর কোনো লাইন দেখতেছি না। নির্বাচন নিয়ে কোনো কথা বলে না তারা। 

মির্জা আব্বাস জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছিলেন জাতিকে বিভক্ত রেখে কোনো উন্নয়ন হয় না। আমরাও বলছি জাতিকে বিভক্ত করে দেশে উন্নয়ন সম্ভব না।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলামের কলিমের সভাপতিত্বে অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, প্রজম্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজিসহ ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

ভিওডিবাংলা ডেস্ক


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক