• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ক্ষতিপূরণ না দিলে পরমাণু আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ৩১ জুলাই ২০২৫, ০৬:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের ক্ষতিপূরণ না দিলে তেহরান পরমাণু আলোচনা পুনরায় শুরু করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, আলোচনায় ফিরতে হলে ওয়াশিংটনকে বিশ্বাসযোগ্যতা ফেরাতে হবে।

ফাইন্যানশিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সাম্প্রতিক হামলা ও আগ্রাসনের পর আলোচনার টেবিলে স্বাভাবিকভাবে ফেরা সম্ভব নয়। তাঁর ভাষায় –‌‘আলোচনার মধ্যেই কেন আমাদের ওপর হামলা চালানো হলো? তারা নিশ্চিত করুক, ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হবে না।’

তিনি আরও বলেন, –‘আমাদের যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ চাই। এটি পরমাণু আলোচনায় ফিরে আসার পূর্বশর্ত।’

আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলে জানান তিনি। তবে বলেন, এই মুহূর্তে বিশ্বাস মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং তা পুনঃস্থাপন করতে যুক্তরাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের সঙ্গে পরোক্ষ যোগাযোগ অব্যাহত ছিল। উইটকফ একটি ‘উইন-উইন সমাধান’-এর ওপর গুরুত্ব দিলেও আরাকচির মতে, বাস্তবতা হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রকে কয়েকটি মৌলিক পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন আরাকচি। তার মধ্যে রয়েছে:

  • সাম্প্রতিক ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ
  • ভবিষ্যতে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা
  • আলোচনায় বাস্তবভিত্তিক ও ন্যায্য সমঝোতার প্রস্তুতি

শেষে তিনি বলেন, –‘আমি আমার নেতাকে বোঝাতে চাই যে, আলোচনায় গেলে অন্তত অপর পক্ষ থেকেও একটি বাস্তবসম্মত মনোভাব থাকবে।’

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার