• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১ আগস্ট ২০২৫, ০১:১২ পি.এম.
শেয়ার করুন 0
ফুটবলার ঋতুপর্ণা চাকমা। ছবি-সংগৃহীত
ফুটবলার ঋতুপর্ণা চাকমা। ছবি-সংগৃহীত

অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা। এ তথ্য নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তবে, তার খেলা নির্ভর করছে অনেক যদি-কিন্তুর উপর। এশিয়া ও ইউরোপের বেশ ক’টি দেশের ক্লাবের সঙ্গে নারীদের খেলা নিয়েও আলোচনা করছে ফুটবল ফেডারেশন।

কথিত আছে, যে রাঁধে, সে চুলও বাঁধে। যে ফুটবল খেলে, সে বিশ্বও জয় করতে পারে। ২০১০ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা বাংলাদেশ, পরের ১৬ বছরে এশিয়ার সেরা ১২ দলে পরিণত হবার পেছনে যে রয়েছে অদম্য মেয়েদের হার না মানা গল্প।

ঋতুপর্ণা-আফঈদারা টানা দুই বার দক্ষিণ এশিয়ার সেরা। বিশ্ব ফুটবল মার্কেটে বাড়ছে তাদের ডিমান্ড। সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ান লিগ থেকে বাংলাদেশের একজন ফুটবলারকে নেয়ার প্রস্তাব আসলো বাফুফের কাছে। তিনি আর কেউ নন। বাংলাদেশ নারী দলের প্রাণ ভোমরা ঋতুপর্ণা চাকমা।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, অস্ট্রেলিয়ার লিগের এজেন্ট ঋতুপর্ণাকে তাদের লিগে খেলানোর বিষয়ে যোগাযোগ করেছে। কিন্তু এটা সফল হতে অনেক যদি-কিন্তু আছে। ইউরোপ ও এশিয়ার অনেক ক্লাবে আমাদের দেশের মেয়েদের আগামী বছর দেখা যাবে।

অস্ট্রেলিয়ান যে ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন ঋতুপর্ণা, সেটির নাম গোপন রেখেছে বাফুফে। তবে সেটি অস্ট্রেলিয়ার ন্যাশনাল প্রিমিয়ার লিগ উইমেনসের একটি ক্লাব। যারা খেলে সে দেশের নারী ফুটবলের তৃতীয় টায়ারে। এশিয়ান কাপ আগামী বছর মার্চে হবে অস্ট্রেলিয়াতেই। সেই দেশের কোনো ক্লাবে খেলার চেয়ে ভালো আর কি হতে পারে।

এদিকে বাফুফে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে মিশন অস্ট্রেলিয়ার জন্য হাই ইন্টেনসিভ ট্রেনিং শুরু করার ঘোষণা দিয়েছে। এবং আগামী বছর এশিয়া কাপের আগে খেলবে কমপক্ষে ৬ টি আন্তর্জাতিক ম্যাচ। সেই সাথে ডিসেম্বরে ঘরের মাটিতে নারী ফুটবল লিগ তো আছেই। তাই এই অবস্থায় বাফুফে ঋতুপর্নাকে ছাড়বে কিনা সেটা নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। কেননা সাধারনত কোনো ক্লাব ফুটবলারকে কিনলে পুরো মৌসুমের জন্য চায় সেই ক্লাব। আর বাফুফে চায় রিতুপর্নাকে দেশের জার্সিতে সবকটি ম্যাচে পেতে।

উল্লেখ্য, বর্তমানে ভুটান লিগে পারো এফসির হয়ে খেলছেন দেশের নারী ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না