• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বাংলাদেশি আম্পায়ারের লাশ মিলল ভারতের হোটেলে


প্রকাশ:  ৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহিত
সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের আম্পায়ার বাংলাদেশের ইসমাইল নজীব রাসেল আর নেই। ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন তিনি। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৫২ বছর।

ইসমাইল নজীব রাসেলের মৃত্যুর ঘটনা উল্লেখ করে সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানা আম্পায়ার রাসেল গণমাধ্যমকে বলেন, ‘ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক সিরিজ চলছিল। রাসেল বিশ্ব ব্যাডমিন্টনের প্যানেলের আম্পায়ার হওয়ায় ম্যাচ পরিচালনা করতে গিয়েছিল।’

তিনি বলেন, ‘আজ তার ম্যাচ ছিল। কোর্টে যখন সে আসছিল না, তখন আয়োজকরা হোটেলে যায়। রুম ধাক্কার পরও না খোলায় দরজা ভাঙা হয়। তখন তারা দেখেন রাসেল আর নেই।’

আম্পায়ারিংয়ের পাশাপাশি ইসমাইল নজীব রাসেল ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটিতেও ছিলেন। 

মামুন/ভিওডি বাংলা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ভলিবল দল
ভলিবল চ্যাম্পিয়নশিপ জমজমাট লড়াইয়ে নেপালকে হারালো বাংলাদেশ
ক্রিশ্চিয়ানো রোনালদো
নতুন খবর দিলেন রোনালদো
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন