• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সাজিদ হত্যা: সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ

  ইবি প্রতিনিধি
প্রকাশ:  ৫ আগস্ট ২০২৫, ১১:৩০ এ.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ্’র হত্যাকাণ্ডের রাতের সিসিটিভি না পাওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা।

তদন্তে গঠিত বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন জানান, ‘১৬ জুলাই বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত আইসিটি নিয়ন্ত্রিত সিসিটিভি ফুটেজ পাইনি।’ বক্তব্যের প্রক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজ গায়েবের বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। তবে এক অভিযোগ অস্বীকার করেন আইসিটি সেলের পরিচালক।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘সাজিদ আব্দুল্লাহর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় রাতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। এটি নিঃসন্দেহে হত্যার পেছনের চক্রান্তকারীদের রক্ষার অপচেষ্টা এবং পুরো বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ইঙ্গিত বহন করে। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার যে কোনো চেষ্টার বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। এই আন্দোলন শুধু সাজিদের নয়, এটি সমস্ত শিক্ষার্থীর নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্ন। বিচারের পথ রুদ্ধ করার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের অবস্থান অবিচল ও আপসহীন।’

এসময় তারা হুশিয়ারি দিয়ে বলেন,  ‘আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এই ফুটেজ গায়েব হওয়ার বিষয়ে স্পষ্ট বিবৃতি না দেয়, তাহলে আমরা আইসিটি সেল ঘেরাও কর্মসূচি ঘোষণা করব।’

এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহাজাহান আলী সাংবাদিকদের সামনে এক ব্রিফিংয়ে বলেন, ‘আমাদের সিস্টেমে কোন ডেটা লস নাই। সকল ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। টেকনিক্যাল প্রবলেম বা সফটওয়্যারের সমস্যার কারণে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির ফুটেজে কোন সমস্যা হয়ে থাকতে পারে।’

প্রসঙ্গত, সাজিদের ময়নাতদন্তের ৩০ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে বলে যায় গেছে। যা দাঁড়ায় ১৬ তারিখ রাত ৩ টা। 

ভিওবি বাংলা-মো. সামিউল ইসলাম/ জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিন পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু