• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নেইমারের জোড়া গোলে সান্তোসের জয়

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ৫ আগস্ট ২০২৫, ০৩:০৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চোটে দীর্ঘদিন ভোগার পর নেইমারের এই ফর্ম সান্তোসের জন্য যেমন স্বস্তির, তেমনি ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যতের জন্যও এটি বড় আশার বার্তা। এখন পর্যন্ত ঘরের ক্লাবে ফিরেই ১৭ ম্যাচে ৬ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন তিনি। সান্তোসের ঘরে ফিরেই দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ১৮তম ম্যাচ ডেতে জুভেন্তুদের বিপক্ষে ৩-১ গোলের গুরুত্বপূর্ণ জয়ে জোড়া গোল করেছেন তিনি, যার কল্যাণে অবনমন শঙ্কা কিছুটা হলেও দূর হয়েছে সান্তোসের।

তবে জুভেন্তুদের হয়ে উইলকার অ্যাঞ্জেল এক গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ফেরান। কিন্তু সব উত্তেজনার ইতি টানেন নেইমার নিজেই। দ্বিতীয়ার্ধে ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। গোলরক্ষককে বোকা বানিয়ে পাঠান বল জালে—২০২২ সালের আগস্টের পর নেইমারের এটি প্রথম জোড়া গোল।

মোরুম্বি স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে স্বাগতিক সান্তোস শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। প্রথমার্ধে গোলপোস্টে লেগে ফেরা বলে প্রতিক্রিয়া দেখিয়ে নেইমার গোল করে এগিয়ে দেন দলকে। এরপর আর্জেন্টাইন আলভারো বাররেয়াল দলের দ্বিতীয় গোলটি করেন—সাবেক রিভার প্লেট তারকা বেঞ্জামিন রোলহেইসারের শট প্রতিহত হওয়ার পর বল জালে পাঠিয়ে।

সান্তোস এখন ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৫ নম্বরে। অবনমন অঞ্চলের ওপরেই থাকা দলটি এখন ভাসকো দা গামা ও ফোর্তালেজার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে, যদিও ভাসকোর একটি ম্যাচ হাতে রয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না