• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সিরিয়ায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা


প্রকাশ:  ৯ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ পি.এম.
শেয়ার করুন 0
সিরিয়ায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় বিদ্রোহীদের হামলার মুখে ক্ষমতা থেকে উৎখাত হওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। আসাদ ও তার পরিবার সেখানে রাজনৈতিক আশ্রয় পাবেন বলে ধারণা করা হচ্ছে।

তবে আসাদ পালাতে না পালাতেই সিরিয়ায় হামলা করেছে ইসরায়েল। দেশটি বলেছে, তারা সিরিয়ায় সন্দেহভাজন রাসায়নিক অস্ত্রের মজুদ এবং দূরপাল্লার রকেটে হামলা চালিয়েছে। অন্যদিকে সিরিয়ায় আইএস ঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রও।

অপরদিকে সিরিয়ায় সরকারহীনতার সুযোগ নিয়ে গোলান মালভূমি দখল করে নিয়েছে ইসরায়েল। সোমবার (৯ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও ডয়চে ভেলে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, তারা সিরিয়ায় সন্দেহভাজন রাসায়নিক অস্ত্রের স্থাপনা এবং দূরপাল্লার রকেটগুলোতে হামলা করেছে যাতে সেগুলো শত্রুদের হাতে না পড়ে।

তিনি আরও বলেছেন, “আমাদের একমাত্র স্বার্থ হচ্ছে ইসরায়েল এবং ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা। তাই আমরা সেইসব কৌশলগত অস্ত্র ব্যবস্থায় আক্রমণ করেছি, যেমন— অবশিষ্ট রাসায়নিক অস্ত্র বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট, যাতে সেগুলো চরমপন্থিদের হাতে না পড়ে।”

অন্যদিকে দুটি আঞ্চলিক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের বিমান হামলার লক্ষ্য ছিল একটি নিরাপত্তা কমপ্লেক্স এবং একটি গবেষণা কেন্দ্র। ইসরায়েল দাবি করে থাকে, ক্ষেপণাস্ত্র তৈরি ও উন্নয়নের জন্য ওই কেন্দ্র ব্যবহার করেছে ইরান।

তারা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলের চালানো তিনটি অভিযানে প্রধান শুল্ক সদর দপ্তর এবং নিরাপত্তা কমপ্লেক্সের মধ্যে সামরিক গোয়েন্দা অফিস সংলগ্ন ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। গবেষণা কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপ্লেক্সটি দামেস্কের কাফর সুসা এলাকায় অবস্থিত।

একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে, এই হামলায় স্পর্শকাতর সামরিক তথ্য, সরঞ্জাম এবং গাইডেড ক্ষেপণাস্ত্রের অংশ সংরক্ষণের জন্য ব্যবহৃত অবকাঠামোতে আঘাত করা হয়েছে। দামেস্কের পাশাপাশি রোববার সিরিয়াজুড়ে আরও বেশি ইসরায়েলি হামলা হয়েছে।

সূত্রগুলো বলেছে, ইসরায়েল দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় অন্তত সাতটি লক্ষ্যবস্তুতে হামলা করেছে, যার মধ্যে রয়েছে সুইদা শহরের উত্তরে অবস্থিত খালখালা বিমানঘাঁটিও। এখান থেকে সিরিয়ার সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে আগেই, সেইসাথে দামেস্কের দক্ষিণ-পশ্চিমে মেজ্জাহ সামরিক বিমানবন্দরের কাছে গোলাবারুদ ডিপোতেও হামলা করেছে ইসরায়েল।

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’