• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ট্রাম্পের নেতৃত্বে ২০২৮ অলিম্পিক নিরাপত্তায় বিশেষ টাস্কফোর্স গঠন

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ৭ আগস্ট ২০২৫, ০৩:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ছবি: সংগৃহীত

২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক গেমসের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই এই টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন, আর ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

গত মঙ্গলবার (৫ আগস্ট) হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এই টাস্কফোর্স গঠনের বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরের পর তিনি বলেন, ‘অলিম্পিক গেমসকে নিরাপদ রাখতে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করব।’ তিনি আরও জানান, প্রয়োজনে জাতীয় নিরাপত্তা বাহিনী এবং ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে।

এই টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত এসেছে এমন এক সময়, যখন লস অ্যাঞ্জেলেসে রাজনৈতিক অস্থিরতা এবং ট্রাম্পবিরোধী বিক্ষোভ বারবার চেহারা দেখাচ্ছে। ডেমোক্র্যাট-অধ্যুষিত এই শহর আগে থেকেই ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপের বিরোধিতা করে আসছে।

বিশেষ করে, গত জুনে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের আপত্তি সত্ত্বেও ট্রাম্প রাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন, যা রাজ্য ও শহর প্রশাসনের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সম্পর্ককে আরও জটিল করে তোলে।

তবে ট্রাম্পের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখেছেন ২০২৮ অলিম্পিক আয়োজক কমিটির চেয়ারম্যান কেসি ওয়াসারম্যান। তিনি বলেন, ‘অলিম্পিক একটি বৈশ্বিক আয়োজন। এর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপ আমাদের জন্য আশাব্যঞ্জক।’

ওয়াসারম্যান ট্রাম্পকে ১৯৮৪ সালের অলিম্পিক গেমসে ব্যবহৃত সোনা, রুপা ও ব্রোঞ্জ পদকের নকশা উপস্থাপন করেন এবং তাকে অলিম্পিক মশাল বহনের আমন্ত্রণ জানান।

ভিওডি বাংলা/ জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার