• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

প্রফেসর মাসুম ইকবাল ডিআইইউ-এর উপ-উপাচার্য নিযুক্ত

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৭ আগস্ট ২০২৫, ০৪:১৩ পি.এম.
শেয়ার করুন 0
প্রফেসর মাসুম ইকবাল-ছবি সংগৃহীত
প্রফেসর মাসুম ইকবাল-ছবি সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মুহাম্মদ মাসুম ইকবাল। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত বৃহস্পতিবার (৩১ জুলাই) তারিখে প্রেরিত পত্রের ভিত্তিতে তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেন।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের হাতে যোগদানপত্র হস্তান্তরের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মাসুম ইকবালকে স্বাগত ও অভিনন্দন জানান।

প্রফেসর মাসুম ইকবাল ২০০১ সালে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটিতে প্রভাষক হিসেবে তার শিক্ষাজীবন শুরু করেন। ২০০২ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হলে তিনি একই পদে সেখানে যোগ দেন। গত দুই দশকেরও বেশি সময় ধরে একাডেমিক ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে তিনি বিভাগীয় প্রধান, সহযোগী ডিন এবং ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের ব্যবসায় শিক্ষা অঙ্গনে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।

চাঁদপুর জেলার কৃতী সন্তান প্রফেসর ড. মাসুম ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও বীমা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং-এ এমবিএ ও বিবিএস ডিগ্রি লাভ করেন।

তার একাডেমিক দক্ষতা মূলত মার্কেটিং, সার্ভিসেস মার্কেটিং, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা এবং সামাজিক ব্যবসার উপর কেন্দ্রীভূত। তিনি মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে এবং তুরস্কের আনাদোলু বিশ্ববিদ্যালয়ে ইরাসমাস+ প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের উচ্চশিক্ষার প্রতিনিধিত্ব করেছেন।

একজন প্রখ্যাত গবেষক হিসেবে, তিনি স্কোপাস এবং ওয়েব অব সায়েন্সে সূচিবদ্ধ ৫০টিরও বেশি গবেষণা প্রকাশনা সম্পন্ন করেছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে সেবা বিপণনের উপর একটি পাঠ্যপুস্তক প্রকাশ করেছেন।

তিনি ডিআইইউ-এর ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার এবং বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে তিনি আন্তর্জাতিক সহযোগিতা ও পাঠ্যক্রম উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বিশ্বব্যাপী বিভিন্ন সম্মেলনে তিনি নিয়মিতভাবে বক্তৃতা দেন এবং সামাজিক ব্যবসা শিক্ষায় একজন স্বীকৃত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিন পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু