• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মূল লক্ষ্য সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন

সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু : প্রধান উপদেষ্টা

  জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ:  ৭ আগস্ট ২০২৫, ০৭:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্টের পর সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে সরকারের মূল লক্ষ্য উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। এরপর সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেছেন, ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার। ১২১টি সুপারিশের মধ্যে ১৬টি বাস্তবায়ন হয়েছে। তাছাড়া ৮৫টি বাস্তবায়নের পথে, ১০টি আংশিক বাস্তবায়ন হয়েছে। আরও ১০টি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। যেন ন্যায়বিচার পান, সে বিষয়টিও নিশ্চিত করবে সরকার।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ ইস্যুতে আলোচনায় দক্ষতার পরিচয় দেয়ায় উপদেষ্টা পরিষদের সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অভিনন্দন জানানো হয়েছে। আর মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মেহেরীন চৌধুরীর নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক