• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১০ আগস্ট ২০২৫, ০৯:৪৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সাশ্রয়ী মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করেছে। আজ রোববার (১০ আগস্ট) থেকে ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ছাড়া) ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, ফরিদপুর, পটুয়াখালী ও বাগেরহাটে প্রতিদিন প্রতিটি ট্রাকে ৫০০ জন ভোক্তার কাছে এসব পণ্য বিক্রি করা হবে।

ভোক্তারা যে কেউ ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। নির্ধারিত দামে প্রতিকেজি চিনি ৮০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা (২ কেজি ১৪০ টাকা) এবং প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকা (২ লিটার ২৩০ টাকা) দামে বিক্রি করা হচ্ছে।

অন্যদিকে, টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারগুলো আগের নিয়ম অনুযায়ী ডিলারের কাছ থেকে ভর্তুকি মূল্যে পণ্য নিতে পারবেন। তারা ৫৪০ টাকায় ৫ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ১ কেজি চিনি সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, বর্তমানে খোলা বাজারে কোম্পানি ভেদে সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৮০ থেকে ১৯০ টাকায়, চিনি ১১০ টাকা প্রতি কেজিতে এবং মসুর ডাল ১৩০ থেকে ১৪০ টাকায়। সেই তুলনায় টিসিবির বিক্রয়মূল্য বেশ সাশ্রয়ী।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক