• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সাবেক ডিএমপি কমিশনারসহ ৪ পলাতকের গ্রেপ্তারি পরোয়ানা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১০ আগস্ট ২০২৫, ০২:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রামপুরায় এক যুবককে গুলি করে আহত ও দু’জনকে হত্যার মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ ১৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা, (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান, পরবর্তী শুনানি

রোববার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আদালত এই আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা হলেন-হাবিবুর রহমান-সাবেক ডিএমপি কমিশনার, মো. রাশেদুল ইসলাম-খিলগাঁও জোনের সাবেক এডিসি, মো. মশিউর রহমান-রামপুরা থানার সাবেক ওসি, তারিকুল ইসলাম ভূঁইয়া-রামপুরা থানার সাবেক এসআই।

এছাড়া অভিযুক্ত চঞ্চল চন্দ্র সরকার-রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআইকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তাকে চলতি বছরের ২৬ জানুয়ারি খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের একটি দল।

২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আমির হোসেন নামের এক যুবক কাজ শেষে বাসায় ফেরার পথে বনশ্রী-মেরাদিয়া সড়কে পুলিশের উপস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নেন। পুলিশ তার পিছু ধাওয়া করে ভবনে উঠে যায়। জীবন রক্ষার জন্য কার্নিশ ধরে ঝুলে পড়লে, একজন পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ আমির তিনতলায় পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে সক্ষম হন।

গত ৩১ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া হয়। এর আগে আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় বেঁধে দিয়েছিল। মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন গাজী এম এইচ তামিম।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা