• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সলিমুল্লাহ মুসলিম হল, ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

  ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ:  ১০ আগস্ট ২০২৫, ০৩:১০ পি.এম.
শেয়ার করুন 0
তাওহিদুল ইসলাম তাইমুন ও  সৈয়দ ইয়ানাথ ইসলাম ছবি: ভিওডি বাংলা
তাওহিদুল ইসলাম তাইমুন ও সৈয়দ ইয়ানাথ ইসলাম ছবি: ভিওডি বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি গঠনের অংশ হিসেবে ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হলেও নতুন কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহিদুল ইসলাম তাইমুন এবং সদস্য সচিব করা হয়েছে সৈয়দ ইয়ানাথ ইসলামকে।

দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা তাওহিদুল ইসলাম তাইমুন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী কর্মী হিসেবে হল ছাত্রদের মাঝে পরিচিত। সদস্য সচিব সৈয়দ ইয়ানাথ ইসলামও ছাত্রদলের রাজনীতিতে শুরু থেকেই সক্রিয় ছিলেন।

কমিটি গঠনের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে আহ্বায়ক তাওহিদুল ইসলাম তাইমুন বলেন,
“ছাত্রদলের আদর্শ বুকে ধারণ করে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে যাব। সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও আদর্শিক সংগঠনে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য। যারা নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করেছে, তাদের মূল্যায়ন নিশ্চিত করা হবে।”

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল যে আস্থা রেখে আমাদের এই দায়িত্ব দিয়েছে, আমরা সেই আস্থার মর্যাদা রাখবো ইনশাআল্লাহ। নতুন এই নেতৃত্বের মাধ্যমে সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে