• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১০ আগস্ট ২০২৫, ০৭:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়া এশিয়া তো বটেই বিশ্ব ফুটবলের পরাশক্তি। সেই কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল প্রথমে প্রথমার্ধে খেলা ১-১ গোলে সমতা ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমে খেই হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-৬ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আফিদাদের।

এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে ৩২ দল আট গ্রুপে খেলছে। আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলবে। বাংলাদেশ আজ কোরিয়ার বিপক্ষে ড্র করলে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলতে পারত। কোরিয়ার বিপক্ষে ৫ গোলের ব্যবধানে হারায় এখন বাংলাদেশের তিন ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও গোল ব্যবধান ৫। ফলে সেরা তিন রানার্স আপের মধ্যে থাকা খানিকটা শঙ্কার মধ্যেই পড়েছে।  গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফলের উপর নির্ভর করছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ খেলা।

প্রথমার্ধে বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেলেছিল শক্তিশালী কোরিয়ার বিপক্ষে। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপরই ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ফুটবলাররা যেন অপেক্ষা করছিলেন কখন শেষ বাঁশি বাজবে।

দ্বিতীয়ার্ধে প্রায় পুরো সময় বাংলাদেশ অর্ধেই খেলা হয়েছে। কোরিয়া ক্রমেই ব্যবধান বড় করেছে। ৬১ মিনিটে আরেকটি সংঘবদ্ধ আক্রমণে অধিনায়ক চো হেং আগুয়ান গোলরক্ষক স্বর্ণাকে পরাস্ত করে গোল করেন। দ্বিতীয় গোলটিও বাংলাদেশ এভাবে হজম করেছিল। বৃটিশ কোচ পিটার বাটলারের হাই লাইন ডিফেন্স থিউরি আজ মুখ থুবড়ে পড়েছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই তত্ত্ব কার্যকর নয়। সেটা কোরিয়া চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। দ্বিতীয়ার্ধে এক সঙ্গে দুই খেলোয়াড় বদলেও খেলার পরিস্থিতি আর বদল করতে পারেনিন বাটলার

কোচ পিটার বাটলার প্রথমার্ধেই দুই জন খেলোয়াড় বদল করেছেন। গত ম্যাচে অলিম্পিক গোল করা  শান্তি মারডিকে আজ ২৫ মিনিটের মধ্যে উঠিয়ে নিয়েছেন। কোরিয়াও একটি পরিবর্তন করেছে। বাংলাদেশ কোরিয়ার বিপক্ষে রক্ষণাত্মক কৌশলে খেলেনি। সব দিক থেকে কোরিয়া এগিয়ে থাকলেও বাংলাদেশ জয়ের জন্যই খেলেছিল শুরু থেকে। তবে দ্বিতীয়ার্ধে এলেমেলো ফুটবলে সব ভেস্তে গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না