• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১০ আগস্ট ২০২৫, ০৮:৪০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচন (জাকসু) তফসিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর। রোববার (১০ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক একে এম রাশিদুল আলম এ ঘোষণা দেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ২১টি আবাসিক হলের হল ছাত্র সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।

এসময় জানানো হয়, খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশের পর আগামী ১৮ ও ১৯ আগস্ট মনোনয়নপত্র তোলা যাবে। ২১ থেকে ২৪ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ২৫ আগস্ট প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২৯ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আগামী ২৯ আগস্ট বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন। ভোটগ্রহণ শুরু হবে ১১ সেপ্টেম্বর সকাল ৯টায়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা শুরু হবে সন্ধ্যা ৭টায়। প্রতি দুই ঘণ্টা পরপর ফলাফলের হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে ক্যাম্পাসে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সহায়তা করবেন।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে