• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ফিফা র‍্যাংকিংয়ে এখন ১৩৩ নম্বরে ভারত

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১১ আগস্ট ২০২৫, ০৫:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত কয়েক মাস ধরে খারাপ সময় পার করছে ভারত ফুটবল দল। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে তাদের র‍্যাংকিংয়েও। ফিফা র‍্যাংকিংয়ে এখন ১৩৩ নম্বরে ভারত। যা গত ৯ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থান ভারতের।

দলের এমন বাজে অবস্থার দায় ফিফার ঘাড়ে দিয়েছেন সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে। তার মতে, ফিফার নীতির কারণেই নাকি র‍্যাংকিংয়ে পিছিয়ে যাচ্ছে ভারত।

র‍্যাংকিংয়ে কোন দল কোথায় থাকবে তা ঠিক হয় ‘এলো’ মডেলের ভিত্তিতে। সেখানে শুধু বর্তমান নয়, প্রতিটা দলের অতীতের পারফরম্যান্সও বিবেচনা করা হয়। পাশাপাশি যে দলের বিরুদ্ধে খেলা হচ্ছে, সেই দলের র‍্যাংকিংও গুরুত্ব পায়। ভারতের পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে এই পদ্ধতিকেই দায়ী করেছেন কল্যাণ।

তিনি বলেন, 'র‌্যাংকিং ঠিক করার সময় দলের অতীতের পারফরম্যান্সও দেখা হচ্ছে। এই পদ্ধতিতে পয়েন্ট যোগ-বিয়োগ হচ্ছে। কোনও দল কতগুলো ম্যাচ খেলল, কার কার বিরুদ্ধে খেলল, তাদের র‌্যাংকিং কোথায়, সব দেখা হচ্ছে। তাই আমরা নিচে নামছি। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন ভারত ছিল ৯৯ নম্বরে। দু’বছরে আমরা ১৩৩ নম্বরে নেমে গিয়েছি।'

কল্যাণ দায়িত্ব নেওয়ার পর ২০২৩ সালে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলে হেরেছিল ভারত। সেই হার ভারতকে বড় ধাক্কা দিয়েছে। শক্তিশালী দলকে হারাতে পারলে বা ড্র করলে যেমন পয়েন্ট অনেকটা বাড়ে, তেমনই তাদের কাছে হারলে পয়েন্ট অনেক কমে। সেই ধাক্কা খেয়েছে ভারত।

'১৯৯২ সালের ডিসেম্বরে যখন ফিফা প্রথম র‍্যাংকিং প্রকাশ করেছিল, তখন ভারতের অবস্থান ছিল ১৪৩। সেখান থেকে ১৯৯৬ সালে আমরা ৯৪ নম্বরে উঠেছিলাম। আবার ২০১৫ সালে ১৭৩ নম্বরে নেমে গিয়েছিল দল। তার তিন বছর পর আবার ৯৭-এ উঠেছিলাম। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে, আমাদের উত্থান-পতন।'

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না