• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

২০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাঙ্কার জব্দ করল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১১ আগস্ট ২০২৫, ০৭:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্বালানি চোরাচালানের অভিযোগে নিজেদের আঞ্চলিক জলসীমা থেকে বিদেশি একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে ওই ট্যাঙ্কারের ১৭ নাবিককেও গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (১১ আগস্ট) ইরানের সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরের জলসীমায় জ্বালানি চোরাচালানের অভিযোগে একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরানি কর্তৃপক্ষ। এ সময় ওই ট্যাঙ্কারের ১৭ নাবিককেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, হরমুজগান প্রদেশের সীমান্তরক্ষী পুলিশ ‘ফিনিক্স’ নামের একটি ট্যাঙ্কার জব্দ করেছে। ট্যাঙ্কারটি তৃতীয় একটি দেশের পতাকা বহন এবং ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি ইসনা।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইরানি বাহিনীর জব্দ করা ট্যাঙ্কারে ২০ লাখ লিটারেরও বেশি চোরাই জ্বালানি বহন করা হচ্ছিল। এ ঘটনায় জাহাজে থাকা ১৭ বিদেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জ্বালানিতে ভর্তুকি বেশি থাকায় ইরানে জ্বালানির দাম বিশ্বে অন্যতম সর্বনিম্ন। যে কারণে দেশটিতে প্রায়ই জ্বালানি চোরাচালানের ঘটনা ঘটে। ইরানি কর্তৃপক্ষ অবৈধভাবে জ্বালানি পরিবহনকারী জাহাজ আটক করার ঘোষণাও দেয়।

গত মাসেও দেশটির কর্তৃপক্ষ ওমান সাগরে জ্বালানি চোরাচালান কাজে জড়িত সন্দেহে বিদেশি একটি ট্যাঙ্কার জব্দ করে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জব্দকৃত ওই ট্যাঙ্কারে প্রায় ২০ লাখ লিটার জ্বালানি বহন করা হচ্ছিল।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’