• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিধিমালায় পরিবর্তন এনে প্রাথমিকে বড় পরিসরে নিয়োগের প্রস্তুতি

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ১২ আগস্ট ২০২৫, ০৯:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় পরিসরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার। সহকারী শিক্ষক পদে প্রায় ১৭ হাজার জন নিয়োগের প্রস্তুতি চলছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি আগস্টের শেষের দিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগের বিদ্যমান বিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। সংশোধিত খসড়া ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রস্তাবিত সংশোধনে নারী কোটা ও পোষ্য কোটা বাতিলের কথা বলা হয়েছে। এছাড়া অধিদপ্তর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগবিধিতেও পরিবর্তন আনা হচ্ছে। এতদিন যেসব পদে পদোন্নতির সুযোগ ছিল না, নতুন বিধিমালায় সেই সুযোগ রাখা হবে।

সূত্র আরও জানিয়েছে, আসন্ন নিয়োগের মধ্যে সহকারী শিক্ষক (সংগীত) পদে ২ হাজার ৫৮৩ জন এবং সহকারী শিক্ষক (শরীরচর্চা) পদে সমান সংখ্যক ২ হাজার ৫৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মেডিকেল অফিসার নিচ্ছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল
ছবি: সংগৃহীত
বিজিবিতে ১৭৪ অসামরিক পদে নিয়োগ
ছবি: সংগৃহীত
৭ পদে ৫৭৫ কর্মী নিয়োগ দেবে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়