• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল ইউকেএম

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৩ আগস্ট ২০২৫, ০৯:৪৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতাও দেন অধ্যাপক ইউনূস।

পরে তিনি ইউকেএমের চ্যান্সেলর ও নেগেরি সেম্বিলান প্রদেশের শাসক তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়িরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

তিন দিনের সরকারি সফরে ড. ইউনূস সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়ায় পৌঁছান। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি বিকেল ৫টা ৫০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু