• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

আসাদ পরিবারের পতনের সাথে পাল্টে গেল দেশটির পতাকাও


প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট

 শুধু স্বাধীনতা নয়, সরকার পতনের সঙ্গে সঙ্গে পাল্টে যায় বহু দেশের পতাকা। তেমনি বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার পর দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা স্বৈরাচারী আসাদ পরিবারের পতনের সাথে পাল্টে গেছে দেশটির পতাকাও। এরই মধ্যে আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে থাকা সিরীয় দূতাবাসগুলোতেও উড়ছে দেশটির নতুন এই পতাকা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মূলত আসাদ বাহিনীর বিরুদ্ধে লড়াই কালীন সরকারি পতাকা বাদ দিয়ে বিপ্লবী পতাকা ব্যবহার করে আসছিল বিদ্রোহী গোষ্ঠীগুলো। আসাদের পতনের পর সে পতাকাকেই দেশটির আনুষ্ঠানিক পতাকা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।

এরই মধ্যে ইস্তাম্বুল ও প্যারিসের সিরীয় কনস্যুলেটেও পাল্টানো হয়েছে আসাদ সরকারের আমলে থাকা পতাকা। পরিবর্তে উড়ানো হচ্ছে বিদ্রোহীদের বিপ্লবী পতাকা।

নতুন এই পতাকার সবুজ অংশ সিরিয়ার কৃষি খাত ও স্বাধীনতার প্রথম দিকের আশাবাদের প্রতিনিধিত্ব করে। সাদা অংশটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ সিরিয়ার জন্য শান্তি এবং সম্মিলিত আশাকে নির্দেশ করে এবং কালো অংশটি সিরিয়ার জনগণের কষ্ট এবং সংগ্রামকে প্রতিফলিত করে। পতাকায় থাকা তিনটি তারা সিরিয়ার ঐতিহাসিক অঞ্চল- দামাস্কাস, আলেপ্পো এবং দেইর ইজোরের প্রতিনিধিত্ব করে। এ অঞ্চলগুলো সিরিয়ার স্বাধীনতা ও মর্যাদার জন্য যৌথ সংগ্রামের প্রতিনিধিত্ব করে।

মামুন/ভিওডি বাংলা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’