• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া-বেলারুশ

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১৪ আগস্ট ২০২৫, ০২:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রের যৌথ মহড়া চালাবে রাশিয়া ও বেলারুশ। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পাঁচ দিনব্যাপী ‘জাপাদ ২০২৫’ সামরিক মহড়াটি বেলারুশে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে দুদেশের সামরিক বাহিনী।

বুধবার (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে গণমাধ্যম ইকোনমিক টাইমস।

মহড়ায় বহুল আলোচিত ও নবনির্মিত রুশ ক্ষেপণাস্ত্র ওরেশনিকের সক্ষমতা যাচাই করা হবে। মাঝারি পাল্লার হাইপারসনিক মিসাইলটি শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে ছুটতে পারে। যা ৬টি ওয়ারহেডসহ পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। বিনা বাধায় অতিক্রম করতে পারে ৩ হাজার কিলোমিটার পর্যন্ত। বিশ্বের আর কোনো দেশের কাছে এমন ক্ষেপণাস্ত্র নেই বলে দাবি মস্কোর। 

গত নভেম্বরে ইউক্রেনে প্রথমবারের মতো ব্যবহার করা হয় মিসাইলটি। চলতি বছরের শেষ নাগাদ বেলারুশে ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা রয়েছে রাশিয়ার।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার